ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রনি 🥰 :
তোমার মায়া আমাকে এখনো অন্য কারো দিকে তাকাতে দেয় না।
চারপাশে যত মানুষই থাকুক, যত হাসিমুখই আসুক-আমার চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। তুমি আজ আমার জীবনে নেই, আমার সাথে একই পথে হাঁটো না, তবুও তোমার সেই চাহনি, সেই টান, সেই যত্নের স্মৃতি আমাকে এখনো আটকে
রেখেছে। আমি ভুলতে চেয়েছি, অন্য কারো হাসিতে নিজেকে হারানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার উষ্ণতার সাথে কারো তুলনা হয় না-সবকিছুই তোমার স্মৃতির কাছে ফিকে হয়ে যায়। মানুষ বলে সময় সব বদলে দেয়, কিন্তু তোমার মায়া আমার কাছে সময়ের থেকেও বড়। তুমি হয়তো ভুলে গেছো, আমি এখনো সেই
মায়ার ভেতরেই আছি-যেখানে তোমার চোখ ছিল আমার আশ্রয়, আর তোমার উপস্থিতি ছিল আমার শান্তি হয়তো একদিন সব বদলে যাবে, হয়তো আমি অন্য কারো হাত ধরব, কিন্তু মন জানে-সেই হাতেও আমি খুঁজে ফিরব তোমারই সেই মায়া, যে মায়া আমাকে এখনো অন্য কারো দিকে তাকাতে দেয় না..!!
2026-05-11 13:57:03